আবারও নকআউটে রিয়ালের মুখোমুখি সিটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫১ পিএম


আবারও নকআউটে রিয়ালের মুখোমুখি সিটি
ছবি: সংগৃহীত

টানা ষষ্ঠবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউটে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিওনে অনুষ্ঠিত ২০২৫–২৬ মৌসুমের শেষ ষোলোর ড্র দুই দলকে আবারও একে অপরের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে। 

বিজ্ঞাপন

দল দুটি ইতোমধ্যে গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছে। ডিসেম্বরের সেই ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় সিটি। গতবারের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) মুখোমুখি হবে চেলসির। লিগ পর্বে শীর্ষে থাকা আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বেয়ার লেভারকুসেনকে। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ আতালান্তা, নিউক্যাসল ইউনাইটেড লড়বে বার্সেলোনার বিপক্ষে। আর লিভারপুলের প্রতিপক্ষ গ্যালাতাসারাই। 

আরও পড়ুন

প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা টটেনহ্যাম হটস্পার মুখোমুখি হবে অ্যাতলেতিকো মাদ্রিদের। অন্যদিকে, চলতি মৌসুমে সিটি, অ্যাতলেতিকো ও ইন্টার মিলানকে হারানো নরওয়ের চমক বোদো/গ্লিমট খেলবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে। 

বিজ্ঞাপন

ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০ ও ১১ মার্চ। এক সপ্তাহ পর ১৭ ও ১৮ মার্চ হবে ফিরতি লেগ। লিগ পর্বে শীর্ষ আটে থেকে সরাসরি এই পর্যায়ে জায়গা পাওয়া দলগুলো ফিরতি লেগে নিজেদের মাঠে খেলবে। চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে বুদাপেস্টে।

আরটিভি/এমআই 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission